A PHP Error was encountered

Severity: Warning

Message: getimagesize(): https:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0

Filename: controllers/Web.php

Line Number: 933

Backtrace:

File: /home/kfhbd/public_html/application/controllers/Web.php
Line: 933
Function: getimagesize

File: /home/kfhbd/public_html/index.php
Line: 317
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: getimagesize(https://kfhbd.org/assets/uploads/media_coverage/15e9f-kfh-2-20210731045250.jpg): Failed to open stream: no suitable wrapper could be found

Filename: controllers/Web.php

Line Number: 933

Backtrace:

File: /home/kfhbd/public_html/application/controllers/Web.php
Line: 933
Function: getimagesize

File: /home/kfhbd/public_html/index.php
Line: 317
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Trying to access array offset on value of type bool

Filename: controllers/Web.php

Line Number: 936

Backtrace:

File: /home/kfhbd/public_html/application/controllers/Web.php
Line: 936
Function: _error_handler

File: /home/kfhbd/public_html/index.php
Line: 317
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Trying to access array offset on value of type bool

Filename: controllers/Web.php

Line Number: 937

Backtrace:

File: /home/kfhbd/public_html/application/controllers/Web.php
Line: 937
Function: _error_handler

File: /home/kfhbd/public_html/index.php
Line: 317
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Trying to access array offset on value of type bool

Filename: controllers/Web.php

Line Number: 938

Backtrace:

File: /home/kfhbd/public_html/application/controllers/Web.php
Line: 938
Function: _error_handler

File: /home/kfhbd/public_html/index.php
Line: 317
Function: require_once

মহাখালী বাস টার্মিনাল শ্রমিকদের মাঝে সপ্তাহব্যাপী খাবার বিতরণ
  • মহাখালী বাস টার্মিনাল শ্রমিকদের মাঝে সপ্তাহব্যাপী কেএফএইচ এর খাবার বিতরণ
  • মহাখালী বাস টার্মিনাল শ্রমিকদের মাঝে সপ্তাহব্যাপী কেএফএইচ এর খাবার বিতরণ

মহাখালী বাস টার্মিনাল শ্রমিকদের মাঝে সপ্তাহব্যাপী খাবার বিতরণ

Published by Jul 31, 2021

মহাখালী বাস টার্মিনালের পরিবহণ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহণ শ্রমিকদের জন্য সপ্তাহব্যাপী খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে তারা।

শুক্রবার (৩০ জুলাই) ৩১৮ জন পরিবহণ শ্রমিকের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চলমান থাকবে। ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, লকডাউনে সবচাইতে ক্ষতিগ্রস্ত সেক্টর হলো পরিবহণ সেক্টর। পরিবহণ সেক্টরের কর্মহীন শ্রমিকেরা অনাহার/অর্ধাহারে দুঃসহ সময় পার করছে। এই কঠিন সময়ে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন তিন শতাধিক শ্রমিক অন্তত একবেলা যেন পেট ভরে খেতে পারে তারই উদ্যোগ নিয়েছে কেএফএইচ।

তিনি আরও বলেন, এই সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল। সামর্থবান ব্যক্তিরা এগিয়ে আসলে আরও অনেক সংখ্যক পরিবহণ শ্রমিককে খাদ্য সহায়তার আওতায় আনা সম্ভব।

ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সদু কেএফএইচের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, লকডাউনে পরিবহণ শ্রমিকেরা কঠিন সময় পার করছে। কেবল মহাখালী বাস টার্মিনালে এক হাজারের অধিক পরিবহণ শ্রমিক রয়েছে যাদের খাদ্য সহায়তা প্রয়োজন। লকডাউনে মহাখালীর মতো দেশের সব বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, কেএফএইচের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবান লোকেরা এগিয়ে আসলে পরিবহণ শ্রমিকের কষ্ট লাঘব হতে পারে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির সেক্রেটারি জেনারেল মো. রাইসুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. আশরাফ উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি একেএম রফিকুল ইসলাম চৌধুরী, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন প্রমুখ।

View in  
মহাখালী বাস টার্মিনাল শ্রমিকদের মাঝে সপ্তাহব্যাপী কেএফএইচ এর খাবার বিতরণ
top