Message: getimagesize(https://kfhbd.org/assets/uploads/case_image/4bab2-343444336_570627758520913_1585166299220026283_n-1-.jpg): Failed to open stream: no suitable wrapper could be found
বিধবা মা’সহ ছয় সদস্য বিশিষ্ট পরিবার ভরণ পোষনে একটি ভ্যান উপহার দিল কেএফএইচ | Krishibid Foundation for Humanity
বিধবা মা’সহ ছয় সদস্য বিশিষ্ট পরিবার ভরণ পোষনে একটি ভ্যান উপহার দিল কেএফএইচ | Krishibid Foundation for Humanity
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর (অফিসপাড়া) গ্রামের জনাব মো: রায়হান আলী পেশায় একজন ভ্যান চালক। বিধবা মা’সহ তার ছয় সদস্য বিশিষ্ট পরিবার ভরণ পোষণ ভ্যান চলিয়েই নির্বাহ করতেন। ব্যাটারী চালিত ভ্যান এবং ব্যাটারী গুলো অনেক পুরনো হওয়ায় নতুন একটি ভ্যান ক্রয়ের উদ্দেশ্যে পুরাতন ভ্যানটি বিক্রি করে দেন। তার এক মেয়ে চরম অসুস্থ হয়ে পড়লে, মেয়ের চিকিৎসার জন্য ভ্যান বিক্রির টাকা খরচ সহ আরো বেশ কিছু টাকা ঋণ করতে হয় তাকে। বর্তমান তার মেয়ে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।
সংসারের ব্যয়ভার নির্বাহের জন্য অনন্যোপায় রায়হান বেছে নেন ডে-লেবারের কাজ। ডে-লেবারের আয় দিয়ে বিধবা মা’সহ ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণ এবং মেয়েদের পড়ালেখা চালিয়ে নিতে হিমসিম খাচ্ছেন। তাকে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী ক্রয়ের জন্য ৩০ হাজার টাকা সাপোর্ট দেয়া হলে সে বাকি টাকা মেনেজ করে একটি নতুন ভ্যান গাড়ি কিনে আবার পুরোদমে রোজগার শুরু করতে পারবে। তাকে স্বনির্ভর করা গেলে তার বিধবা মা এবং তার তিন মেয়ের পড়ালেখা চালিয়ে নেয়াসহ সংসারের স্বচ্ছলতা ফিরবে। এ মর্মে আশাবাদ ব্যক্ত করে কেএফএইচ-এর যাকাত ফান্ড হতে আর্থিক সহায়তার সুপারিশ করা হয়। তিনি যাকাতের হকদার হওয়ায় কেএফএইচ যাকাত ফান্ড-২০২৩ হতে তাকে ৩০,০০০/- প্রদান করা হয়। তিনি আরোও কিছু টাকা এর সাথে যোগ করে একটি নতুন ভ্যান গাড়ী ক্রয় করেছেন। আপনাদের যাকাতের মাধ্যমেই রায়হান আবার ঘুরে দাঁড়াবে, সংসারে স্বচ্ছলতা ফিরবে, ইনশাআল্লাহ।
তথ্যাদি সংগ্রহ ও যাচাই সাপেক্ষে যাকাতের হকদার হওয়ায় তাকে যাকাত ফান্ড হতে সহায়তা করার সুপারিশ এবং সরাসরি উপস্থিত থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করেছেন জনাব মো: মোর্শেদুল হক, স্বেচ্ছাসেবক, কেএফএইচ। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সম্পৃক্ত সকলকে।