Message: getimagesize(https://kfhbd.org/assets/uploads/case_image/7a9bf-338903230_1384354935720037_3031035186319420325_n-1-.jpg): Failed to open stream: no suitable wrapper could be found
জামালপুরের ৬০ উর্ধ্ব মোহাম্মদ মিয়ার উদ্দিন শেখ এর পাশে কেএফএইচ | Krishibid Foundation for Humanity
জামালপুরের ৬০ উর্ধ্ব মোহাম্মদ মিয়ার উদ্দিন শেখ এর পাশে কেএফএইচ | Krishibid Foundation for Humanity
যাকাতে স্বনির্ভর করার লক্ষ্যে পাশে দাড়ানোর গল্প-২০২৩
যাকাতে স্বনির্ভর কার্যক্রম-১/২৩
জামালপুরের ৬০ উর্ধ্ব মোহাম্মদ মিয়ার উদ্দিন শেখ পরিবারের সদস্য সংখ্যা ০৬ জন। ছোট একটি টং দোকানের আয়ে সংসার চলতো তার। করোনার ভয়াল থাবায় পুঁজি হারাতে হয়। পুঁজির অভাবে দোকানটিতে মালামাল তুলতে না পাড়ায় পরিবারটি জীবিকার সংস্থান করা কঠিন হয়ে পড়েছিলো। যাকাত ফান্ড থেকে তার দোকানে প্রয়েজনীয় মালামাল কিনে দিয়ে তার পাশে দাড়িঁয়েছে কেএফএইচ। এমন অসংখ্য যাকাতের প্রকৃত হকদারের তালিকা আছে কেএফএইচ এর কাছে। কেএফএইচ তার আর্থিক সক্ষমতা বাড়াতে এসব প্রকৃত যাকাত হকদার ব্যক্তির পাশে দাড়াঁতে আপনার সহায়তা চাচ্ছে।
কৃতজ্ঞতা:
এ কাজটি কেএফএইচ এর সম্মানীত সদস্য এবং বিএআরআই এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক এর নেতৃত্বে কৃষি গবেষণা ইনস্টিটিউট, জামালপুর শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী শাহাদত হোসেনের সরাসরি তত্ত্বাবধায়নে সম্পাদন করা হয়েছে। সময় ও শ্রম দিয়ে সুন্দরভাবে তা বাস্তবায়নের জন্য তাদেরকে কেএফএইচ কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছে।